একদিকে করোনা আর অন্যদিকে বিভিন্ন ধরনের ফাঙ্গাসে বিপর্যস্ত ভারতের জনগণ। এমন সময় ভারতের সামরিক খাত নিয়ে গেল কয়েকদিন ধরে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। এবার এ তালিকায় যুক্ত হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
তিনি বলেন, করোনা মোকাবিলা ও টিকা কর্মসূচিতে ব্যর্থ ভারতের পাকিস্তানের সঙ্গে যুদ্ধের বড়াই করা অনুচিত।
কেজরিওয়াল বলেন, টিকা নিশ্চিত করতে ব্যর্থ মোদি প্রশাসন যুদ্ধ জয়ের মৌখিক বড়াই করে কেবল।
ভারত যখন সংকটে তখন দেশটির কর্তৃপক্ষ ঠিকই সামরিক শক্তি বাড়াতে কাজ করে যাচ্ছে। পাকিস্তানের দাবি, ভারত এখন মহাকাশে এমন স্যাটেলাইট স্থাপন করছে যা স্বয়ংক্রিয়ভাবে হামলা করতে সক্ষম। রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাও। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে ইসলামাবাদ।
আর ইসলামাবাদের বিপক্ষে নয়াদিল্লির অভিযোগ, পাকিস্তান থেকে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করা অব্যাহত রয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।












