spot_img
spot_img

আবারও ইসরায়েলের পক্ষে সমর্থন জানাল ভারত

পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের ওপর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ১১ দিন ব্যাপী বর্বরতম হামলার ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে সাড়া দিয়ে বিষয়টি তদন্ত করে দেখার জন্য বিশেষ কমিটি গঠনের ডাক দেয় জাতিসংঘের মানবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি)।

জেনেভায় অবস্থিত নিরাপত্তা পরিষদের সদর দফতরের অনুষ্ঠিত এই সংক্রান্ত ভোটাভুটিতে অংশগ্রহণ থেকে বিরত থেকেছে ভারত। মানবাধিকার পরিষদের মোট ৪৭ সদস্যের মধ্যে ২৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট পড়েছে নয়টি দেশের।

ভোটদান থেকে বিরত থেকেছে ভারতসহ ১৪ দেশ। তবে ওই প্রস্তাবটি পাস হয়েছে। এবার গাজা ও জেরুসালেমসহ বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত শুরু করতে চলেছে মানবাধিকার পরিষদ।

মানবাধিকার সংক্রান্ত প্রস্তাবের তীব্র নিন্দা করেছে ওয়াশিংটন। এই প্রস্তাবের বিরোধিতা করেছে জার্মানি, ইংল্যান্ড, অস্ট্রিয়াও।

তবে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তদন্তের পক্ষে ভোট দিয়ে প্রস্তাবটিকে সমর্থন জানিয়েছে পাকিস্তান, চীন এবং বাংলাদেশ।

আর ভারতের পাশাপাশি ভোট দেয়া থেকে বিরত থেকেছে ফ্রান্স, ইতালি, জাপান, নেপাল নেদারল্যান্ডস, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়াসহ আরও কয়েকটি দেশ।

বিশ্লেষকদের মতে, পরিষদের প্রস্তাবে ভোটদান থেকে বিরত থেকে ইসরায়েলের পক্ষেই মৌন সমর্থন জানিয়েছে ভারত।

কারণ বিগত কয়েক বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক অত্যন্ত মজবুত হয়েছে। তাই তেল আবিবকে আন্তর্জাতিক মঞ্চে আরও চাপের মুখে ফেলতে চায় না নয়াদিল্লি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ