বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের মাঝেই স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ছাত্রদল। বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান।
শনিবার (২৯ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এ কর্মসূচির আয়োজন করে ঢাবি শাখা ছাত্রদল।
এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আমানউল্লাহ আমান। প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন। আর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ছিলেন প্রধান বক্তা।
এছাড়া ঢাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন হলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ঢাকার বিভিন্ন ইউনিটের প্রায় পাঁচ শতাধিক নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।











