spot_img
spot_img

শ্রীলঙ্কায় হতে পারে এসিড বৃষ্টি

কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় নাইট্রোজেন ডাইঅক্সাইড নিঃসরণের ফলে শ্রীলঙ্কা অল্প মাত্রায় এসিড বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। দেশটির শীর্ষ পরিবেশ সংস্থা এই বিষয়ে পূর্বাভাস ও সতর্কতা জারি করেছে। গত সপ্তাহে কলম্বো সৈকতের কাছে জাহাজটি আগুন লেগেছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

সিঙ্গাপুরের মালিকানাধীন কার্গো জাহাজটি রাসায়নিক ও কসমেটিকসের কাঁচামাল গুজরাতে হাজিরা থেকে কলম্বো বন্দর নিয়ে যাচ্ছিল। কলম্বো উপকূল থেকে ৯.৫ নটিক্যাল মাইল দূরে এতে আগুন ধরে।

এটির ট্যাংকে ছিল ৩২৫ মেট্রিক টন জ্বালানি। সঙ্গে ছিল ১ হাজার ৪৮৬টি কন্টেইনারে ২৫ টন বিপজ্জনক নাইট্রিক এসিড।

শ্রীলঙ্কার ম্যারিন এনভায়রনমেন্ট প্রটেকশন অথরিটির চেয়ারপারসন দার্শানি লাহান্ডাপুরা বলেন, জাহাজটি থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইডের নিঃসরণ ছিল অতিমাত্রায়। বৃষ্টির মৌসুমে এই নিঃসরণের ফলে কিছু মাত্রায় এসিড বৃষ্টি হতে পারে।

সতর্কতায় বলা হয়েছে, উপকূলীয় এলাকার মানুষকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে নিশ্চিত করতে হবে যেন, বৃষ্টি শরীরে না লাগে।

আগুনের বেশিরভাগ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে উপকূলকে দূষণমুক্ত রাখতে সম্ভাব্য সব রকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ