spot_img
spot_img

ইসরাইলের নতুন প্রেসিডেন্ট ইসহ্যাক হেরজোগ

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে নতুন প্রেসিডেন্ট হয়েছেন ইসহ্যাক হেরজোগ। অবৈধ দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে দেশটির ১১তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। আগামী ৯ জুলাই ইসরাইলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন তিনি।

বুধবার ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ভোটে তিনি নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন। ভোটের লড়াইয়ে দেশটির সাবেক প্রধান শিক্ষিকা মিরিয়াম পেরেৎজকে হারিয়েছেন হেরজোগ। নির্বাচিত হওয়ায় বর্তমান প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

২০১৪ সালে দেশটির পার্লামেন্টের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন রিউভেন রিভলিন।

ইসরাইলের পার্লামেন্টের প্রেসিডেন্ট পদের ক্ষমতার পরিধি খুবই সীমিত। প্রাথমিকভাবে পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট দেশটির রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক এবং সরকার গঠনের জন্য সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কাজ করেন। আর দেশটির নির্বাহী কর্তৃত্ব এককভাবে থাকে প্রধানমন্ত্রীর।

তবে প্রেসিডেন্ট অপরাধীদের রাষ্ট্রীয় ক্ষমার ঘোষণা দিতে পারেন; প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতারণা, ঘুষগ্রহণ এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগে বিচারের মুখোমুখি হওয়ায় নতুন প্রেসিডেন্টের এই ক্ষমা ঘোষণার ক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ