spot_img
spot_img

আগুনে পুড়ে শ্রীলঙ্কার উপকূলে ডুবছে রাসায়নিকবাহী জাহাজ

শ্রীলঙ্কার উপকূলে গত দুই সপ্তাহ ধরে আগুনে পুড়ছে রাসায়নিকবাহী জাহাজ এক্স-প্রেস পার্ল। এখন ডুবে যাওয়ার মুখে রয়েছে জাহাজটি। উদ্ধারকাজে নিয়োজিত কোম্পানি জানিয়েছে, জাহাজটি যে অবস্থায় আছে সেভাবেই ডুবে যাচ্ছে।

আর এতে করে জাহাজটিতে জ্বালানি হিসেবে থাকা কয়েকশ টন তেল সাগরে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তেল ছড়িয়ে পড়লে বিধ্বংসী বিপর্যয়ের মুখে পড়বে আশেপাশের সামুদ্রিক পরিবেশ।

বুধবার (২ জুন) বিবিসির এক প্রতিবেদনে এই সংবাদ পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কা ও ভারতীয় নৌবাহিনী আগুন নেভাতে এবং জাহাজটির ডুবে যাওয়া ঠেকাতে যৌথভাবে কাজ করছিল। তবে অশান্ত সমুদ্র এবং বর্ষার বাতাস এই অভিযানকে ব্যাহত করেছে।

শ্রীলঙ্কা নেভির মুখপাত্র ক্যাপ্টেন ইন্দিকা সিলভা জানিয়েছেন, সামুদ্রিক দূষণ কমানোর জন্য জাহাজটি ডুবে যাওয়ার আগে এটিকে গভীর সমুদ্রে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু জাহাজের পেছনের অংশ ড্রিফট করেছে। পরিবেশবিদ অজন্তা পেরেরা জানিয়েছেন, নাইট্রিক এসিড, তেল এবং অন্যান্য বিপজ্জনক পদার্থসহ যদি জাহাজটি ডুবে তাহলে সমুদ্রতল ধ্বংস হয়ে যাবে।

জাহাজটি গত ১৫ মে ভারতের গুজরাট রাজ্যের হাজিরা বন্দর থেকে যাত্রা করেছিল। কলম্বো বন্দরের উপকূলে নোঙর করা জাহাজটি বহনকারী একটি কন্টেইনার থেকে রাসায়নিক চুইয়ে পড়ে আগুন লাগার কথা জানানো হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ