spot_img

আরো ১০ কোটি শ্রমিককে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে করোনা: জাতিসংঘ

জাতিসংঘ জানিয়েছে, মহামারি করোনায় আরো ১০ কোটি শ্রমিককে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। মহামারির কারণে শ্রম বাজারে সৃষ্ট সংকট থেকে উত্তরণ এখনও অনেক দূরের বিষয়।

বুধবার (২ জুন) কাজের সময় কমে যাওয়া এবং ভালো কাজের সুযোগ নষ্ট হওয়ার প্রেক্ষাপটে জাতিসংঘ এ কথা জানিয়েছে।

এ নিয়ে সংস্থার আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এক রিপোর্টে সতর্ক বার্তা দিয়েছে।

সংস্থাটি বলছে, ২০২৩ সালের আগে কর্মসংস্থান পরিস্থিতি মহামারির পূর্বের পর্যায়ে পৌঁছাবে না বলে মনে করা হচ্ছে। আইএলও প্রধান গুই রাইদার সাংবাদিকদের বলেন, কোভিড ১৯ কেবল স্বাস্থ্য সংকট নয়, এটি কর্মসংস্থান ও মানবিক সংকটও।

রিপোর্টে বলা হয়েছে, ২০২২ সালে বিশ্বে বেকারত্বের সংখ্যা দাঁড়াতে পারে সাড়ে ২০ কোটি যা ২০১৯ সালে ছিল ১৮ কোটি ৭০ লাখ। তবে প্রকৃত সংখ্যা আরো বেশি বলে আশংকা করা হচ্ছে।

সূত্র : বাসস।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ