spot_img

মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি ২০ হাজার টাকা

বীর মুক্তিযোদ্ধারা জুলাই মাস থেকে মাসিক সম্মানী পাবেন ২০ হাজার টাকা। এতদিন তারা মাসিক সম্মানী ১২ হাজার টাকা করে পেতেন।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধির কথা জানান।

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী বাবদ ২০২১-২২ অর্থবছরের জন্য ১ হাজার ৯২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ফেব্রুয়ারি মাসে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন।

২০১৩-১৪ অর্থবছর থেকে সরকার বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী দিয়ে আসছে। মাসিক সম্মানীর পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসনের জন্য ৩০ হাজার ‘বীর নিবাস’ নির্মাণ করছে সরকার। বীর নিবাস নির্মাণে ৪ হাজার ১২২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে বলা হয়, বীর মুক্তিযোদ্ধাদের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নে প্রতি জেলা ও উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ