গত ১৪ বছর পূর্বে ২০০৭ সালে ইহুদিবাদ নিয়ে লেখা এক পোস্টে ইহুদি বিদ্বেষীর অভিযোগ তুলে গুগলের ‘বৈচিত্র্য বিভাগের’ প্রধান কামাউ ববকে বরখাস্ত করেছে গুগল কর্তৃপক্ষ। সেই পোস্টে কামাউ বব লিখেছিলেন, ইহুদিদের যুদ্ধ এবং হত্যার জন্য অতৃপ্ত ক্ষুধা রয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) গুগলের এক মুখপাত্র বলেন, এ ঘটনায় তাকে বরখাস্ত করা হয়েছে। আগামী দিনগুলোতে কামাউ বব আমাদের বৈচিত্র্য বিভাগের সঙ্গে আর থাকছেন না।
সমাজে ইহুদি বিরোধীদের কোনো জায়গা নেই বলে মন্তব্য করে তিনি বলেন, এটি এমন সময়ে এলো যখন চারদিকে ইহুদি বিরোধী হামলা ক্রমশ বাড়ছে। আমরা ইহুদি সম্প্রদায়ের পাশে দাঁড়াচ্ছি এবং এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
১৪ বছর পূর্বে করা কামাউ ববের পোস্টটি সম্প্রতি ইসরাইল-ফিলিস্তিনিদের সঙ্গে সংঘাতের সময় আবার সামনে আসে। যদিও তা ডিলিট করা হয়েছে।
সূত্র: নিউ ইয়র্ক পোস্ট












