spot_img
spot_img

ইসরাইলিদের জন্য প্রস্তাবিত নতুন সরকার বিপজ্জনক: নেতানিয়াহু

সরকার গঠনের জন্য ৮টি বিরোধী দল মিলে যে জোট গঠিত হয়েছে, সে জোটের কঠোর সমালোচনা করেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি এই ৮ দলীয় জোটকে ‘বামপন্থি’ বলে দাবী করে তাদের ঠেকিয়ে দেওয়ার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

দখলদার ইসরাইলি আইন সভার সকল ইহুদিবাদী নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নেতানিয়াহু বলেন, পশ্চিম তীরে ইসরাইলের রাজনৈতিক দলগুলো মিলে যে জোট সরকার গঠনে সম্মত হয়েছে, সেটা ‘বামপন্থি’ সরকার। এই সরকার ইসরাইলের ভবিষ্যতকে বিপদাপন্ন করে তুলবে।

তিনি দাবি করেছেন, এই জোট যে সরকার গঠন করতে যাচ্ছে, তা ইসরায়েলের জন্য ‘বিপজ্জনক’।

প্রস্তাবিত সরকারের বিরুদ্ধে দেশের ডানপন্থিদের একজোট হওয়ার আহ্বানও জানিয়ে নেতানিয়াহু এক টুইট বার্তায় আরও বলেন, এটি (নতুন সরকার) হলো ইসরাইলিবসীর জন্য শতাব্দীর সবচেয়ে বড় প্রতারণা। এটি একটি বামপন্থি সরকার। নিশ্চিতভাবেই অদূর ভবিষ্যতে এর কারণে ইসরাইলের সার্বভৌমত্ব ও জনগণের জীবন-নিরাপত্তা বিপদাপন্ন হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ