spot_img
spot_img

করোনায় আক্রান্ত ধর্ষণে দণ্ডিত সেই রাম রহিম সিং

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ধর্ষণ ও হত্যার দায়ে ২০ বছরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ভারতের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং (৫৩)।

রবিবার (৬ জুন) ভারতের হরিয়ানার রোহতকের সুনারিয়া জেল থেকে গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর করোনা ধরা পড়ে তার।

জানা যায়, গত বৃহস্পতিবার তার পেটে ব্যথা শুরু হয়। তখনই রোহতকের পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে নিয়ে গিয়ে তার কয়েকটি পরীক্ষা করা হয়। কিন্তু তিনি করোনা পরীক্ষা করাতে চাননি। অবশেষে রবিবার কড়া পুলিশ প্রহরার মধ্যেই গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে নিয়ে তার করোনা পরীক্ষা করা হয়। এরপরই তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

প্রসঙ্গত, দু’জন নারীকে ধর্ষণের অপরাধে ২০১৭ সালের ২৫ আগস্ট ভারতের একটি সংগঠন ‘ডেরা সচ্চা সৌদা’র বিতর্কিত প্রধান রাম রহিমকে ২০ বছরের সাজা দিয়েছিলেন দেশটির আদালত। সেই সঙ্গে সাংবাদিক রামচন্দর ছত্রপতিকে খুনের অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ