জার্মানিতে গির্জার সদস্যদের সংঘটিত যৌন নির্যাতনের দায় নিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশটির রোমান ক্যাথলিক ধর্ম যাজকদের অন্যতম মিউনিখের কার্ডিনাল রেইনহার্ড মার্ক্স।
তিনি ২১ মে পোপ ফ্রান্সিসের কাছে এক চিঠিতে তার পদত্যাগপত্র জমা দেন। পোপকে লেখা ওই চিঠিটি প্রকাশ করা হয় গত শুক্রবার (৪ জুন)।
চিঠিতে রেইনহার্ড মার্ক্স বলেন, গির্জার সদস্যদের সংঘটিত যৌন নির্যাতনে নিজের ব্যর্থতার দায়টুকু তিনি নিতে চান। তিনি মিউনিখ এবং ফ্রাইসিং-এর আর্চবিশপের দায়িত্ব থেকে পদত্যাগ করছেন।
রেইনহার্ড মার্ক্স আরও বলেন, গির্জা এখন একটি কানা গলিতে পৌঁছে গেছে। এই পদত্যাগের ঘটনা নতুন শুরুর জন্য গির্জাকে উৎসাহিত করবে।
পোপ ফ্রান্সিসকে দেওয়া ওই চিঠিতে মার্ক্স লিখেন, এটি আমার কাছে গুরুত্বপূর্ণ যে, গত কয়েক দশকে গির্জার কর্মীদের দ্বারা সংঘটিত যৌন নির্যাতনের ফলে যে বিপর্যয় ঘটেছে, আমি তার দায় ভাগ করে নিতে চাই।
সূত্র: বিবিসি












