spot_img
spot_img

দ্বিতীয় মেয়াদে পাঁচ বছরের জন্য জাতিসংঘের মহাসচিব গুতেরেস

আন্তোনিও গুতেরেসকে দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে নির্বাচিত করতে সুপারিশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

মঙ্গলবার (৮ জুন) নিরাপত্তা পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে গুতেরেসকে আরেক মেয়াদে দায়িত্ব দেওয়ার জন্য সাধারণ পরিষদের কাছে সুপারিশ করার পক্ষে প্রস্তাব পাস হয়েছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের ১৯৩টি সদস্যের কাছে ২০২২ সাল থেকে পরবর্তী ৫ বছরের জন্য গুতেরেসকে মহাসচিব হিসেবে নির্বাচিত করার জন্য সুপারিশ করা হয়েছে।

আন্তোনিও গুতেরেস ২০১৭ সালে বান কি মুনের পর জাতিসংঘের মহাসচিব পদে নির্বাচিত হন। তিনি ১৯৯৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়া ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন গুতেরেস।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ