মিয়ানমারে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত চার জন।
বৃহস্পতিবার (১০ জুন) দেশটির ফায়ার সার্ভিস এ তথ্য জানায়।
জানা গেছে, ওই বিমানে মোট ১৬ জন যাত্রী ছিল। মিয়ানমারের মান্দালয় শহরে বিমানটি বিধ্বস্ত হয়। তাতে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছিলেন বলে শোনা যাচ্ছে।
এরই মধ্যে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হলো, সে ব্যাপারেও কিছু জানা যায়নি।











