spot_img

আওয়ামী লীগ তলাবিহীন ঝুড়ির সংস্কৃতিকে জোরদার করছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮৫ হাজার টাকা। আওয়ামী লীগ তলাবিহীন ঝুড়ির সংস্কৃতিকে আরও জোরদার করছে।

বৃহস্পতিবার (১০ জুন) বাংলাদেশের মাথাপিছু ঋণ বিষয়ে সকালে নিজের টুইটার অ্যাকাউন্টে এক টুইটে তিনি এ কথা বলেন।

বাংলা ও ইংরেজি দুই ভাষায় দেয়া টুইট বার্তায় মির্জা ফখরুল বলেন, আজকে দেশের মাথাপিছু ঋণের পরিমাণ প্রায় ৮৫ হাজার টাকা।

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার দেশকে স্বনির্ভর করেছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আজকে দেশের মাথাপিছু ঋণের পরিমাণ প্রায় ৮৫ হাজার টাকা। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সরকার দেশকে সর্বদা স্বনির্ভর করেছে। কিন্তু আওয়ামী লীগ তলাবিহীন ঝুড়ির সংস্কৃতিকে আরও জোরদার করছে। অবিরাম দুর্নীতি ও দুঃশাসন অর্থনীতিকে ধ্বংস করেছে, মানুষকে করছে গরীব। আসুন দেশকে বাঁচাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ