রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। ইতিমধ্যেই পাত্রী খোঁজা হচ্ছে। রেলমন্ত্রীর পছন্দের তালিকায় একজন পাত্রী রয়েছেন। যিনি পেশায় আইনজীবী।
রেলমন্ত্রী বলেন, আমার সঙ্গী দরকার। বন্ধু-বান্ধবরা উপযুক্ত পাত্রী খুঁজছেন। আমার বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে পাত্রী খোঁজা হচ্ছে।
বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যায় রেলমন্ত্রী এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, জীবনে তো সঙ্গীর দরকার হয়। গুঞ্জন হচ্ছে সেটা গুঞ্জনই থাকতে দিন (হেসে)। আমার ওয়াইফ বেশ কিছু দিন আগে মারা গেছে। আমি তো বিয়ে করতেই পারি।
২০১৮ সালের নির্বাচনের আগের দিন ২৯ ডিসেম্বর নূরুল ইসলাম সুজনের স্ত্রী নিলুফার ইসলাম ৫৮ বছর বয়সে মারা যান। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তারপর থেকে রেলমন্ত্রী সুজন সঙ্গী ছাড়াই আছেন।
নূরুল ইসলাম সুজন পেশায় সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলারও একজন আইনজীবী ছিলেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং রেলমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।











