করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আবারও দুই সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। আগামী ১৫ জুন থেকে ২৮ জুন পর্যন্ত এ লকডাউন বহাল থাকবে। এর আগে গত ১ জুন থেকে ১৪ জুন পর্যন্ত দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছিল।
শুক্রবার (১১ জুন) দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ডা. আধাম বাবা বলেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ ও করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কথা চিন্তা-ভাবনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন।
লকডাউনকালীন সময়ে জরুরি সেবা ও প্রয়োজনীয় অর্থনৈতিক সেক্টর ছাড়া সব ধরণের অফিস আদালত, শপিং মল বন্ধ থাকবে। সবকিছু কঠোর লকডাউনের আওতাধীন থাকবে। পাশাপাশি আন্তঃজেলা ও আন্তঃরাজ্য ভ্রমণের ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।












