ব্রাজিলের মানুষ জঙ্গলি। তারা জঙ্গল থেকে এসেছে। আর আর্জেন্টিনার বাসিন্দারা এসেছে ইউরোপ থেকে এমন মন্তব্য করে এবার ক্ষমা চাইলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।
শুক্রবার (১১ জুন) নিজের ভেরিফাইড টুইটার একাউন্ট থেকে টুইট করে ক্ষমা চান তিনি। টুইট বার্তায় তিনি বলেন, আমি কাউকে ক্ষুব্ধ করতে চাইনি। তবে কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন।
এর আগে গত মঙ্গলবার (৮ জুন) আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে এক অনুষ্ঠানে ফার্নান্দেজ বলেন, ব্রাজিলিয়ানরা জঙ্গলের লোক। তারা জঙ্গল থেকে এসেছে। আর আমরা আর্জেন্টাইনরা এসেছি ইউরোপ থেকে। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্প্যানিশ প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ।
ফার্নান্দেজ আরও বলেন, আমরা ইউরোপীয়। আমরা ইউরোপ থেকে এসেছি এবং ইউরোপীয় ধারায় সভ্যতা গড়ে তুলেছি।












