spot_img
spot_img

মরক্কোয় ইসরাইলি রাষ্ট্রদূতকে বাসা ভাড়া দিচ্ছে না কেউ, থাকছেন হোটেলে

গত বছর আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাথে তথাকথিত সম্পর্ক স্বাভাবিকীকরণের নামে ইসরাইলকে স্বীকৃতি দেয় মরক্কো। স্বীকৃতি দেওয়ার পর দেশটিতে ইসরাইলের তরফ থেকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভিড গভরিন। প্রায় ছয়মাস হয়ে গেলেও এখন পর্যন্ত হোটেলে থেকেই দূতাবাসের কার্যক্রম চালাচ্ছেন তিনি। কারণ, মরক্কোর রাজধানী রাবাতের কোনো বাসিন্দা ইসরাইলি দূতাবাসের জন্য বাসা ভাড়া দিচ্ছে না।

গত সপ্তাহ মরক্কোর স্থানীয় গণমাধ্যম আসাফিয়ার খবরে বলা হয়, ইসরাইলি দূতের বাসস্থান খোঁজার জন্য ভাড়া করা এজেন্সি মরক্কোর মনোরম আবাসিক এলাকায় একটি উপযুক্ত বাসা খুঁজে পান। ফ্লাটটির প্রয়োজনীয় নিরাপত্তা থাকায় ইসরাইলি দূত ডেভিড গভরিনও বাসাটি পছন্দ করেন। কিন্তু সমস্যা হলো-ভবনটির মালিক যখন জানতে পারেন ইসরাইলি দূতের জন্য বাসা ভাড়া নেওয়া হচ্ছে, তখন তিনি বাসা ভাড়া দিতে অস্বীকৃতি জানান। ওই এলাকায় আরেকটি আবাসিক ভবনেও একই রকম ঘটনা ঘটেছে।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে যখন মরক্কোর সরকার স্বীকৃতি দেয় তখন দেশটির নাগরিকেরা সরকারের এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এছাড়া দেশটির নাগরিকরা সর্বশেষ ফিলিস্তিনে ইসরাইলের টানা ১১ দিন বোমা বর্ষণের প্রতিবাদে শহরগুলোতে বিক্ষোভ মিছিল করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ