spot_img
spot_img

করোনায় বিপর্যস্ত ভারত, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৪ হাজার

মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার মানুষ মারা গেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। নতুন সংক্রমণ যোগ হওয়ায় দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লাখ ছাড়িয়ে গেছে।

সোমবার (১৪ জুন) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯২১ জনের। এর ফলে দেশটিতে মোট মৃতের সংখ্যা এখন ৩ লাখ ৭৪ হাজার ৩০৫ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ