spot_img
spot_img

মাস্ক না পরার কারণে তরুণীকে ধর্ষণ করল পুলিশ

ভারতের গুজরাট মাস্ক না পরে রাস্তায় বের হওয়ার অজুহাতে এক পুলিশ সদস্যের হাতে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছে এক তরুণী।

৩৩ বছর বয়সী ওই নারীর অভিযোগ, গত বছর মাস্ক ছাড়া ঘর থেকে বের হওয়ার অপরাধে পুলিশ তাকে আটক করে থানায় না নিয়ে নাবসারি রোডে নিয়ে যায়। আর সেখানেই তার ওপর ধর্ষণ ও নির্যাতন চালায়।

ওই নারী অভিযোগ করেন, পালসানা থেকে তাকে অপহরণ করেন পুলিশ কন্সটেবল নরেশ কাপাদিয়া। এরপর তাকে নগ্ন করে ছবি তোলে এবং ধর্ষণ করে।

ওই নারী অভিযোগ করেন যে, ২০২০ সালে লকডাউনের সময় দুধ কিনতে পালসানায় যাচ্ছিলেন তিনি। এসময় তাকে অপহরণ করে নরেশ। মাস্ক না পরা থাকায় তার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে তাকে অপহরণ করে নরেশ।

কিন্তু থানায় না গিয়ে তাকে নাবসারি রোডে নিয়ে যায় সে। তখন তাকে নগ্ন করে মারধর করে। পরে ছবি তুলে রেখে তাকে ধর্ষণ করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ