spot_img
spot_img

ইসরাইলকে সামরিক সহায়তা করা সংবিধানের পরিপন্থি: ক্ষুদ্ধ ইতালিয়ান এমপিরা

সামরিক মহড়া ফ্যালকন স্ট্রাইক-২১ নামে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের এফ-৩৫ জঙ্গিবিমানের পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে ইতালি, ব্রিটেন ও আমেরিকা। ১২ দিনের এ মহড়া ইতালির দক্ষিণাঞ্চলের আমেনদোলা বিমানঘাঁটির কাছে অনুষ্ঠিত হচ্ছে।

এ মহড়ার আসল লক্ষ্য হচ্ছে- ইসরাইলের এফ-৩৫ বিমানের পাইলটদের যুদ্ধ সক্ষমতা বাড়ানো। তাই বিষয়টি নিয়ে ইতালিতে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে দেশটির কয়েকজন জাতীয় সংসদের আইনপ্রণেতা দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে ডেকে ব্যাখ্যা দাবি করেছেন সরকারের কাছে।

দেশটির কয়েকজন আইন প্রণেতা যুক্তি তুলে ধরে বলেন, এই মহড়া একেবারেই অগ্রহণযোগ্য, কারণ ইসরাইলের এসব জঙ্গিবিমান অবরুদ্ধ গাজার নিরপরাধ অসহায় মানুষের ওপর বোমা হামলা চালিয়েছে।

ইতালির এমপিরা ক্ষুব্ধ হয়ে বলেন, ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীকে ইতালি সরকার যেসব অস্ত্রের যোগান দেয় এবং যে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে তা দেশের সংবিধানের আদর্শ ও আইনের পরিপন্থি।

সম্প্রতি ইসরাইল গাজা উপত্যকার ওপর সামরিক আগ্রাসন চালায়। ওই আগ্রাসনে ইসরাইল এফ-৩৫ জঙ্গিবিমান ব্যবহার করে। ১১ দিনের ওই আগ্রাসনে ৬৬ শিশু ও ৩৯ জন নারীসহ অন্তত ২৭০ ফিলিস্তিনি শহীদ হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ