spot_img

জনগণের দুঃসময়ে বিএনপি নয় আ.লীগই তাঁদের পাশে দাঁড়িয়েছিল: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি জনগণের কথা বললেও গত দেড় বছরে তারা জনগণের কাছে পৌঁছায়নি। জনগণের কাছে তাদের কোন ত্রাণ তৎপরতা ছিল না। জনগণের দুঃসময়ে ও জাতির ক্রান্তিলগ্নে আওয়ামী লীগই মানুষের পাশে দাঁড়িয়েছিল।

তিনি বলেন, বিএনপি কখনো মানুষের পাশে দাঁড়ায়নি। তারা জনগণ থেকে বহুদূরে চলে গেছে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, তারা (বিএনপি) ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের সিনিয়র অনেক নেতাকে রাস্তায় পিটিয়ে রক্তাত করেছে। কিন্তু বিএনপির কোনো সিনিয়র নেতাকে পুলিশ পিটিয়েছে তার কোনো প্রমাণ তাদের কাছে নেই। তারা প্রতিদিনই প্রেসক্লাবে মানববন্ধন ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করেন। সেখানে পুলিশ তাদের বাঁধা দিচ্ছে না।

বিএনপি চেয়াারপারসন খালেদা জিয়া প্রসঙ্গে হানিফ বলেন, তারা (বিএনপি) সুস্পষ্টভাবে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কিছু বলছে না। দলটির নেতারা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে স্টান্ডবাজি করছে বলে মন্তব্য করেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ