spot_img

করোনা রোগীতে ভরে গেছে উত্তরবঙ্গের হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, উত্তরবঙ্গের হাসপাতালগুলো করোনা রোগীতে ভরে গেছে। রোগীদের সামাল দেওয়া কঠিন হচ্ছে। আমরা চাই না ঢাকা ও দেশের অন্যান্য জেলায় এই সমস্যা দেখা দিক।

শুক্রবার (১৮ জুন) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ বাসভবনে জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশে টিকা কর্মসূচি এখনও পুরোপুরি চালু করতে পারিনি। আমরা আশা করছি, খুব শিগগিরই টিকা পেয়ে যাবো। চীন ও রাশিয়ার কাছ থেকে টিকা পাবো এবং ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছে সেখান থেকেও পাবো। কিন্তু এখনও তা পাওয়া যায়নি।

তিনি বলেন, টিকা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একজন মানুষ সুরক্ষিত হয় না, আরও এক মাস সময় লাগে। ভারতে ডেল্টা ভ্যারিয়েন্ট (ধরন) আমাদের দেশেও এসেছে, এর সংক্রমণ ক্ষমতা ৫০ ভাগের বেশি। কাজেই এই সময়টা আমাদের স্বাস্থ্যবিধি মেনে নিজেদের, পরিবার ও দেশকে রক্ষা করতে হবে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ