মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে সেনা বহনকারী একটি ট্রাকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ সেনা প্রাণ হারায়।
শুক্রবার (১৮ জুন) বিকেলে ইয়াঙ্গুনের টাম্বি শহরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সেনাবাহিনীর একটি ট্রাক সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি (ইউএসডিপি) অফিসের বাইরে পার্ক করা ছিল। এই জায়গাটি শহরের বাসস্টপেজ থেকে বেশি দূরে নয়। ট্রাকটি ৩টা ২০ মিনিটে বিস্ফোরণ হয়।
প্রত্যক্ষদর্শী একজন বলেন, ট্যাক্সি থেকে কয়েক ব্যক্তি সামরিক ট্রাকটিতে বোমা নিক্ষেপ করে। যখন বোমা বিস্ফোরিত হয় আমি ভয়বহ শব্দ শুনতে পেয়েছিলাম। বিস্ফোরণে ট্রাকটি সম্পূণ উড়ে যায় এবং আগুন ধরে পুড়ে যায়। বিস্ফোরণের পরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স হাজির হয়।
তবে ট্রাকটিতে কতজন সেনা ছিল প্রত্যক্ষদর্শীরা সেটা নিশ্চিতভাবে জানাতে না পারলেও একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ট্রাকের সামনের আসনে দুইজন সেনা সদস্য ফোন ব্যবহার করছিলেন আর পেছনে চারজন সেনা ছিল। তিনদিন যাবত ইউএসডিপি অফিসের সামনে ট্রাকটি পার্ক করা ছিল।
মিয়ানমারের স্থানীয় গণমাধ্যম ‘মিয়ানমার নাউ’য়ের খবরে এই ঘটনাকে সম্ভাব্য ‘জান্তাবিরোধী ভয়াবহ আক্রমণ’ বলে উল্লেখ করা হয়েছে।












