spot_img
spot_img

ভুয়া করোনার টিকা নিয়ে গুরুতর অসুস্থ ভারতের এক সংসদ সদস্য

ভারতে কলকাতার কসবার একটি টিকাকেন্দ্রে প্রতারকচক্র দিয়ে আসছিল ভুয়া করোনা ভ্যাকসিন।

গত মঙ্গলবার ওই টিকাকেন্দ্র থেকে ভ্যাকসিন নিয়েছিলেন খোদ সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী।

জানা গেছে, গুরুতর অসুস্থ মিমি। ওই ভুয়া টিকা নেয়ার চারদিনের মাথায় অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

শনিবার ভোর থেকেই সমস্যা শুরু হয়। অবস্থা মারাত্মক হওয়ায় অভিনেত্রীর বাড়িতেই হাজির হন চিকিৎসক। আপাতত বাড়িতেই আছেন তিনি।

হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা- শনিবার ভোর চারটা থেকে মিমির সমস্যা শুরু হয়।

চিকিৎসক মিমিকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ