spot_img

প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে সফলভাবে করোনা মোকাবেলা করেছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সফলভাবে করোনা মোকাবেলা করেছে বাংলাদেশ।

তিনি বলেন, কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রীর এ ঘোষণা অনুযায়ীই এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় দেশ আরেক ধাপ এগিয়ে যাবে।

মঙ্গলবার (২৯ জুন) সংসদে ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনি আলোচনায় এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ সংক্রমণে গোটা বিশ্ব বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি। লন্ডভন্ড হয়ে গেছে বিশ্ব অর্থনীতি। উন্নত, অনুন্নত, উন্নয়নশীল কোন দেশই এর অভিঘাত থেকে রক্ষা পায়নি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে করোনা মোকাবেলা করে দেশের অর্থ ব্যবস্থ্যা, কর্মকান্ড ও জনগণের জীবন যাত্রা সচল রাখতে সক্ষম হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, অর্থনৈতিক নীতির প্রেক্ষিতে সম্প্রসারণের ফলে এবার ঘাটতি বাজেট দেওয়া হয়েছে। এ বাজেটে ঘাটতির পরিমাণ জিডিপির ৬.১ শতাংশ। এ প্রেক্ষিতে তিনি যুক্তরাষ্ট্র, ভারত, চীন, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের বাজেট ঘাটতির পরিমাণ উল্লেখ করে বলেন, এসব দেশের বাজেট ঘাটতির পরিমাণ আরও বেশী।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ