যদি কোনো দেশ কিনতে সম্মত না হয়, তবে মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া করোনার ৮ লাখ ডোজ টিকা ধ্বংস হবে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের।
ইসরাইলের পাবলিক ব্রডকাস্ট করপোরেশন কেএএনের বরাতে এ তথ্য জানা যায়।
জানা গেছে, যদি কোনো দেশ কেনার জন্য সম্মত না হয়, তবে মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া করোনার আট লাখ ডোজ টিকা ধ্বংস হবে ইসরাইলের। তবে টিকাগুলো কোন কোম্পানির, তা জানা যায়নি।
করোনাভাইরাস প্রতিরোধে ইসরাইল ফাইজার-বায়োএনটেকের টিকা কিনেছিল।
এর আগে ১৮ জুন ফিলিস্তিনকে ফাইজার-বায়োএনটেকের এক লাখ ডোজ টিকা দেওয়ার কথা বলেছিন। কিন্তু মেয়াদোত্তীর্ণ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রযুক্তিগত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় ফিলিস্তিন কর্তৃপক্ষ টিকা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।
সূত্র: আনাদোলু এজেন্সি












