বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আমেরিকাকে কোনও সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমেরিকাকে কোনও সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না পাকিস্তান।

তিনি বলেন, পাকিস্তান আমেরিকার আর কোনো ধোঁকায় পড়বে না এবং কোনও যুদ্ধ বা আঞ্চলিক উত্তেজনায় আমেরিকার সঙ্গে অংশ নেবে না ইসলামাবাদ।

ইমরান খান বলেন, ওয়াশিংটন আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধে পরাজিত হয়েছে। হোয়াইট হাউজ তাদের এই পরাজয়ের দায় পাকিস্তানের ওপর চাপানোর চেষ্টা করেছিল, কিন্তু ইসলামাবাদ আফগানদের প্রতি সম্মান প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে এবং এক্ষেত্রে আমেরিকাকে পাকিস্তানের কোনও সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না।

ইমরান খান আরও বলেন, পাকিস্তানের আগের সরকারগুলো সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে অংশগ্রহণের মার্কিন আহ্বান প্রত্যাখ্যানের সাহস দেখাতে পারেনি। তারা প্রতিনিয়ত জনগণকে মিথ্যা বলেছে। কিন্তু যে জাতি নিজেদেরকে সম্মান করতে জানে না, সে জাতি কখনো বিশ্বের কাছ থেকে সম্মান পায় না।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ