spot_img

সাভারে সড়ক দুর্ঘটনায় সেনা সার্জেন্ট নিহত

সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক সেনাবহিনীর এক সার্জেন্টের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার অফিসার (ওসি) সাজ্জাদ করিম খান।

এর আগে বুধবার (৩০ জুন) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মুহাম্মাদ মাজহারুল (৪০)। তিনি চাঁদপুর জেলার কচুয়া থানার পালগিরি গ্রামের বাসিন্দা। নিহত মাজহারুল ঘাটাইল সেনানিবাসে সার্জেন্ট (২০০৮০৯০) হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার দিনগত রাতে ঘাটাইল থেকে মোটরসাইকেলে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন মাজহারুল। পথে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভার সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ