মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন আবিদা ইসলাম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মেক্সিকোর পাশাপাশি কোস্টারিকা, ইকুয়েডর, গুয়াতেমালা ও হন্ডুরাসের বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন আবিদা ইসলাম।
আবিদা বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন।
এর আগে কূটনীতিক আবিদা ইসলাম লন্ডন, ব্রাসেলস, কলকাতা ও কলম্বোর বাংলাদেশ দূতাবাসে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। আবিদা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে এমএ পাস করেন। পরে অস্ট্রেলিয়ার মনাশ ইউনিভার্সিটি থেকে তিনি পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়েও স্নাতকোত্তর ডিগ্রি নেন।










