spot_img

কৃষকরা ধানের নায্যমূল্য পেয়েছে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, কৃষক ধানের নায্যমূল্য পেয়েছে। আমদানি করে বাজার নিয়ন্ত্রণ করলে প্রকৃত কৃষক ক্ষতিগ্রস্ত হবে না।

বৃহস্পতিবার (১ জুলাই) ‘দেশের সামগ্রিক খাদ্য শস্যের ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। খাদ্য চাহিদার সঠিক পরিসংখ্যান দরকার।

কৃষিমন্ত্রী আরও বলেন, সরকারি চাল সংগ্রহ বন্ধ না করে এর পাশপাশি যেসব দেশে চালের দাম কম সেখান থেকে চাল আমদানি করে বাজার মূল্য স্থিতিশীল রাখতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ