যুদ্ধবিরতি লঙ্ঘন করে পশ্চিম তীরে অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
দখলদার ইহুদিবাদী দেশটি দাবি করেছে, গাজা থেকে বিস্ফোরকভর্তি বেলুন পাঠানোর জবাবে হামাসের অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে। সেখানে অস্ত্র সম্পর্কিত গবেষণা ও উন্নয়নের কাজ চলছিলো। দ্য গার্ডিয়ান এর।
শুক্রবার (২ জুলাই) সকালের দিকে গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইল বিমান হামলা চালায়।
এর আগে, ১০ মে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে ২১ মে পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় গাজায় ২৮৯ ফিলিস্তিনি নিহত হন। পরে মিসরের মধ্যস্থতায় ২১ মে যুদ্ধবিরতি কার্যকর হয়।











