spot_img

আজ মধ্যরাতে আসছে সিনোফার্মের ২০ লাখ টিকা

চীনের সিনোফার্ম থেকে কেনা ২০ লাখ ডোজ করোনা টিকা আজ শুক্রবার (২ জুলাই) মধ্যরাতে ঢাকায় পৌঁছাবে।

শুক্রবার (২ জুলাই) ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের উপ-প্রধান হুয়ালং ইয়ান তার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, টিকা বহনকারী একটি ফ্লাইট বাংলাদেশ সময় রাত পৌনে নয়টার দিকে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে এবং রাত একটার দিকে ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে ১৯ জুন চীন থেকে বাংলাদেশ উপহার হিসেবে ১১ লাখ ডোজ টিকা পেয়েছে। সিনোফার্মের কাছ থেকে সরকার দেড় কোটি টিকা কেনার চুক্তি করেছে। এরমধ্যে এই টিকার প্রথম চালান হিসেবে ২০ লাখ ডোজ আসছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ