ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে যুদ্ধবিরতির মধ্যেই আবার অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
শনিবার (৩ জুলাই) রাতে যুদ্ধবিরতির প্রায় দেড় মাসের মাথায় চতুর্থবারের মতো ইহুদিবাদী ইসরাইলি বাহিনী এই হামলা চালালো।
স্থানীয়দের বরাত দিয়ে ফিলিস্তিনি সংবাদমাধ্যমে বলা হয়, অবরুদ্ধ ভূখণ্ডের বাদের ও আল-সুদানিয়া এলাকায় এই হামলা চালানো হয়। হামলায় একজন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানানো হয়।
খবরে বলা হয়, শনিবার (৩ জুলাই) বিকেলে গাজা সীমান্তে এশকল আঞ্চলিক কাউন্সিলে আগুনে বেলুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনার পর হামাসের রকেট নিক্ষেপের কেন্দ্র ও অস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।











