spot_img
spot_img

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু হয়েচে। এর মধ্যে করোনায় ১৪ জন মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন। এ সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯২ জন।

সোমবার (৫ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

আরএমও জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদরে ১৫৩ জন, মিরপুরে ২৯ জন, কুমারখালী ২৪ জন, দৌলতপুর ৪৪, ভেড়ামারায় ৩৪ এবং খোকসায় ৮জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ