spot_img
spot_img

স্পিকারকে গালি দেওয়ায় বিজেপির ১২ বিধায়ক বরখাস্ত

স্পিকারকে গালাগালি করায় মহারাষ্ট্রে বিজেপির ১২ জন বিধায়ককে বরখাস্ত করা হয়েছে। জানা যায়, বিশৃঙ্খলার মধ্য দিয়েই এদিন মহারাষ্ট্র বিধানসভার গ্রীষ্মকালীণ অধিবেশন শুরু হয়। অধিবেশনে ওবিসি ইস্যুতে বিরোধী দল উত্তেজনা তৈরি করে। তাদের কথা বলার মতো পর্যান্ত সময় দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

সোমবার (৫ জুলাই) অসংসদীয় ভাষায় গালাগালি করায় স্পিকার-ইন-চেয়ার (ভারপ্রাপ্ত) ভাস্কর যাদব তাদের এক বছরের জন্য বরখাস্ত করেন।

স্পিকার ভাস্কর যাদব বলেন, দেবেন্দ্র ফাড়নাবিস ও সিনিয়র নেতা চন্দ্রকান্ত পাতিলের উপস্থিতিতে বিরোধী দলের নেতারা আমার কেবিনে আসে এবং অসংসদীয় ভাষায় আমাকে গালাগালি করে। কয়েকজন নেতা আমাকে টানাহেঁচড়াও করেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে বিরোধী দল বিজেপির নেতাদের অভিযোগ, যারা স্পিকারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাদের অপমান করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ