spot_img
spot_img

করোনায় আক্রান্ত কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি

করোনায় আক্রান্ত হয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।

গত কয়েকদিন ধরে এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর শরীরে জ্বর, সর্দি ও কাশি উপসর্গ দেখা দিলে সোমবার (৫ জুলাই) কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে হন।

হাসপাতালে ভর্তি হওয়ার পর তার করোনা পরীক্ষা করা হলে মঙ্গলবার (৬ জুলাই) তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।

এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী নিজের সুস্থতার জন্য জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন। কক্সবাজার জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ