spot_img
spot_img

সিরাজগঞ্জে দুস্থ রোগীদের চিকিৎসাসেবা দিলো সেনাবাহিনীর মেডিকেল টিম

বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশন (বগুড়া অঞ্চল) আর্টিলারি ব্রিগেডের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি তত্ত্বাবধানে সিরাজগঞ্জের দরিদ্র ও দুস্থ রোগীদের চিকিৎসাসেবা, বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদের উপস্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দুস্থ রোগীদের চিকিৎসাসেবা দেয়া হয়।

এ কার্যক্রমের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ২১ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মোছা. তহমিনা আক্তার। এ সময় চিকিৎসাসেবা দেন ক্যাপ্টেন নওরিন নাজ আহমেদ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ