spot_img
spot_img

ইসরাইলের ১১তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন আইজ্যাক

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ১১তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জিউইশ এজেন্সির প্রধান ও দেশটির সাবেক প্রেসিডেন্ট শাইম হ্যারজগের ছেলে আইজ্যাক হ্যারজগ।

বুধবার (৭ জুলাই) ইসরাইলি পার্লামেন্ট নেসেটে শপথ নেন তিনি। গত ২ জুনে নেসেটের সদস্যদের ভোটে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন হ্যারজগ।

আইজ্যাক হ্যারজগ ইসরাইলের রাজনৈতিক দল লেবার পার্টির প্রধান ও পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা। তিনি ২০১৮ সালে রাজনীতি ছাড়ার পর জিউইশ এজেন্সির প্রধান হন। এ সংস্থাটি ইসরাইলে অবৈধ ইহুদি অভিবাসনের বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করে।

আইজ্যাক হ্যারজগের বাবা শাইম হ্যারজগ ১৯৮৩ থেকে ১৯৯৩ পর্যন্ত ইসরাইলের প্রেসিডেন্ট ছিলেন। তার দাদা আইজ্যাক হালেভি হ্যারজগ ইসরাইলের প্রথম প্রধান রাব্বি ছিলেন।

সূত্র : আলজাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ