লেবাননে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ তিনজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) দেশটির রাজধানী বৈরুতের উত্তরে পর্বতময় কেসারওয়ান জেলায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সেসনা ১৭২ মডেলের বিমানটি ওপেন স্কাই এভিয়েশন নামে একটি প্রতিষ্ঠানের। সেটি বৈরুত বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর দেড়টার সময় উড্ডয়ন করে। এর মোটামুটি ২০ মিনিট পরেই ঘোস্তা নামে একটি গ্রামে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমানটি। এতে বিমানে থাকা পাইলট এবং দুই যাত্রী প্রাণ হারান।
তাৎক্ষণিকভাবে ওপেন স্কাই কর্তৃপক্ষের মন্তব্য জানা সম্ভব হয়নি।











