spot_img

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় খেলাফত মজলিসের শোক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ ইসহাক।

শুক্রবার (৯ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মাওলানা মুহাম্মাদ ইসহাক মহান আল্লাহর নিকট নিহত সকলের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

মাওলানা মুহাম্মাদ ইসহাক বলেন, শ্রম আইন লঙ্ঘন করে শিশুদেরকে এভাবে কাজে লাগানো, অনিরাপদ পরিবেশে কারখানা প্রতিষ্ঠাসহ অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা দ্রুত সময়ে তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

মাওলানা মুহাম্মাদ ইসহাক আরও বলেন, দেশে ঘন ঘন অগ্নিকাণ্ডের দায়ভার প্রশাসন কোনভাবেই এড়িয়ে যেতে পারে না। সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নজরদারির অবহেলায় বার বার এধরণের ঘটনা ঘটছে। জননিরাপত্তার স্বার্থে সরকারকে এই ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করতে হবে।

মাওলানা মুহাম্মাদ ইসহাক এই ঘটনায় নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ও আহতদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জের ভুলতায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত ৫৩ জন নিহত ও অসংখ্য আহত হয়েছে। জানা গেছে, হাসেম ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কারখানাটিতে হতাহতদের অনেকেই শিশু।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ