spot_img

মাওলানা মির্জা আনোয়ার বেগের ইন্তেকালে জমিয়তের গভীর শোক

জমিয়তে উলামায়ে ইসলাম বিশ্বনাথ উপজেলার সহ-সভাপতি ও বিশ্বনাথ মাদানিয়া মাদরাসার শাইখুল হাদীস মাওলানা মির্জা আনোয়ার বেগের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ।

শুক্রবার (৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি শায়েখ জিয়া উদ্দীন, সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়গরী, সিলেট জেলা সভাপতি মাওলানা মুশাহিদ আহমাদ দয়ামিরী প্রমুখ।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা মির্জা আনোয়ার বেগ একজন নিবেদিতপ্রাণ দ্বীনের খাদেম। তিনি একাধারে শাইখুল হাদীস ও দেশপ্রেমিক রাজনৈতিক ছিলেন। তিনি আমৃত্যু দ্বীন প্রচার ও প্রতিষ্ঠার সংগ্রামে নিরলস আত্ননিয়োগ করে গেছেন। আল্লাহ তা‘আলা তাঁর দ্বীনি খেদমতগুলো কবুল করেন।

নেতৃবৃন্দ মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মাওলানা মির্জা আনোয়ার বেগ গতকাল বৃহস্পতিবার বিশ্বনাথস্থ মিরেরচক নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ