রাশিয়ার রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তালেবানের সঙ্গে সংলাপ জরুরি হয়ে পড়েছে। তিনি তালেবানের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যোগাযোগের বিষয়টি বিবেচনা করছেন।
শুক্রবার (৯ জুলাই) সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ক্রেমলিনের মুখপাত্র বলেন, আফগানিস্তানে যা কিছু ঘটছে বিশেষ করে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত পরিস্থিতি বিবেচনায় নিয়ে তালেবানের সঙ্গে সংলাপ জরুরি হয়ে পড়েছে।
এদিকে গত বৃহস্পতিবার (৮ জুলাই) মস্কোয় তালেবান প্রতিনিধিদল রাশিয়ার আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি জামির কাবুলোভের সঙ্গে সাক্ষাৎ করেন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, তাজিকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্তের প্রায় দুই-তৃতীয়াংশ বর্তমানে তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র : পার্সটুডে












