spot_img
spot_img

দক্ষিণ আফ্রিকায় জ্যাকব জুমার মুক্তির দাবিতে বিক্ষোভ, নিহত ১০

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে প্রেরণের প্রতিবাদে বিক্ষোভ-মিছিলে গুলি চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে অন্তত ১০ জন নিহত, অর্ধশত আহত হয়েছে।

দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনসহ সবগুলো প্রদেশে সরকারবিরোধী আন্দোলন অব্যাহত চলছে।

জানা যায়, দুর্নীতি আর আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ১৫ মাসের জন্য কারাগারে পাঠিয়েছে আদালত।
জুমার মুক্তির দাবিতে দেশব্যাপী প্রতিবাদ-বিক্ষোভ করছেন তার সমর্থকরা। তারা অবরোধ করে রাখছেন মহাসড়কসহ স্থানীয় রাস্তা-ঘাট।

এদিকে বিক্ষোভ দমাতে কঠোর নির্দেশ দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। আন্দোলন ও বিক্ষোভকারীদের দমনে নামানো হয়েছে বিশেষ বাহিনী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ