spot_img
spot_img

নওগাঁয় পুকুরে মুয়াজ্জিনের হাত-পা বাঁধা লাশ!

নওগাঁয় পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে সদর উপজেলার চকচাঁপাই এলাকার মেসার্স সীমানা ব্রিকস নামের একটি ইটভাটার পাশের পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল কুদ্দুসের বাড়ি উপজেলার শৈলগাছী ইউনিয়নের চকচাঁপাই গ্রামে। তিনি স্থানীয় শিংবাচা ফোকরা বাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

জানা যায়, গত সোমবার বিকেলে আব্দুল কুদ্দুস বাড়ি থেকে শৈলগাছী বাজারে যাওয়ার কথা বলে বের হন। অনেক রাত হলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরেরদিন সকালে হাত-পা বাঁধা কুদ্দুসের মরদেহটি পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। নিহত আব্দুল কুদ্দুসের মরদেহ হাত-পা মোড়া (শরীরে পেছনে বাঁধা) অবস্থায় পাওয়া যায়।

এছাড়া তার ডান চোখের পাশে ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে মারধর করে হাত বেঁধে মরদেহটি পুকুরে ফেলে রেখে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, নিহত ওই ব্যক্তির লাশটি হাত মোড়া (শরীরে পেছনে বাঁধা) অবস্থায় পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ