spot_img
spot_img

ডেঙ্গু নিয়ন্ত্রণে অব্যহত থাকবে চিরুনি অভিযান: মেয়র তাপস

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ঢাদসিক) এলাকায় চিরুনি অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১৩ জুলাই) সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে নগরীর ৩৬ নং ওয়ার্ডের তাঁতীবাজার মোড়ে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমাদের নিজস্ব দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলাম। এখন আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদেরকেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্ব দিয়েছি। বর্তমানে আমরা মোট নয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। যার ফলও আমরা পাওয়া আরম্ভ করেছি।

তিনি বলেন, গতকাল আমরা যে খবর নিয়েছি, তাতে ডেঙ্গু রোগীর সংখ্যা এখন নিম্নমুখী হতে শুরু করেছে। আমরা আশাবাদী চলমান চিরুনি অভিযানের মাধ্যমে মানুষকে সচেতন করতে পারবো এবং জনগণের সচেতনতার মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ হতে আমরা মুক্ত হতে পারব।

মশক নিয়ন্ত্রণ কার্যক্রম ঢেলে সাজানো হয়েছে এবং তা বছরব্যাপী চলমান আছে জানিয়ে মেয়র বলেন, ডেঙ্গু মৌসুম শুরু হওয়ার আগেই এপ্রিল মাসের ১ তারিখ থেকে আমরা আমাদের কর্মপরিকল্পনা পরিবর্তন করেছি। এবার যেহেতু বৃষ্টি অনেক বেশি, তারপরও আমরা লক্ষ্য করেছি – ডেঙ্গুর প্রকোপ গত বছরের চাইতে একটু বেড়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ