spot_img

সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ড অবহেলার কারণে; আসামিদের স্বীকারোক্তি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত ৮ আসামি তাদের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে রিমান্ডে স্বীকার করেছেন।

বুধবার (১৪ জুলাই) বিকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জায়েদুল আলম এ তথ্য জানান।

এছাড়া দায়েরকৃত হত্যা মামলায় গ্রেফতারকৃত ৮ আসামির মধ্যে ৬ জনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সজীব গ্রুপের এমডি এমএস হাসেমের ২ ছেলে তাওসীব ইব্রাহীম ও তানজীম ইব্রাহীম জামিন পেয়েছেন।

বুধবার দুপুরে ৪ দিনের রিমান্ড শেষে আসামিদের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে হাজির করলে ৬ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়া হয়।

এদের মধ্যে হাশেম ফুডের মালিক এমএস হাসেমের ২ ছেলে তাওসীব ইব্রাহীম ও তানজীম ইব্রাহীমকে জামিন দিয়েছেন বিচারক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ