spot_img

২২ দিন পর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু; মানতে হবে স্বাস্থ্যবিধি

যাত্রীবাহী ট্রেন ২২ দিন বন্ধ থাকার পর প্রথমে আজ ভোর পৌনে পাঁচটায় রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর ভোর পাঁচটায় জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় দেওয়ানগঞ্জ কমিউটার। করোনার সংক্রমণ ঠেকাতে গত ২৩ জুন থেকে বন্ধ ছিল ট্রেন চলাচল।

যাত্রীদের সেবা দেবে মোট ৩৮ জোড়া আন্তঃনগর এবং ১৯ জোড়া লোকাল ট্রেন। যাত্রীদের ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরতে হবে।

এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সরোয়ার বলেন, আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) ভোর থেকে সিডিউল অনুযায়ী ট্রেন ছাড়তে শুরু করেছে। প্রথমে ময়মনসিংহের উদ্দেশে বলাকা কমিউটার ছেড়ে গিয়েছে। এরপর সিডিউল অনুযায়ী সবগুলো ট্রেন ছাড়ছে।

সরকার গত বছরের ২৫ মার্চ প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেয় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতে। দুই মাসের বেশি সময় পর গত বছরের ৩১ মে আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে চলতি বছরের ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করা হয়। ৭ সপ্তাহ বন্ধ থাকার পর ২৪ মে থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। এরপর আবারও ট্রেন চলাচল বন্ধ ছিল ২৩ জুন থেকে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ