spot_img
spot_img

পদ্মায় কুরবানির ৩১টি গরু নিয়ে ট্রলারডুবি

পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ৩১টি কুরবানির গরু নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ-লৌহজংয়ের শামুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসীর সহযোগিতায় ২৩টি গরু জীবিত উদ্ধার করা হলেও ১টি মৃত অবস্থায় উদ্ধার হয়েছে। বাকি ৭টি গরুসহ ট্রলারটি নিখোঁজ রয়েছে।

জানা যায়, ফরিদপুর থেকে কুরবানির পশুবোঝাই করে একটি ট্রলার ঢাকার উদ্দেশে রওনা দিয়ে লৌহজংয়ের শামুরবাড়ি এলাকায় পদ্মা নদীতে অপরদিক থেকে আসা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩১টি পশু নিয়ে ট্রলারটি নদীতে ডুবে যায়। ট্রলারে থাকা লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ২৩টি গরুর রশি কেটে দিলে গরুগুলো পাড়ে উঠতে সক্ষম হয়। তবে ১টি গরু মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং ৭টি গরু ও পশু বহনকারী ট্রলারটি নিখোঁজ রয়েছে।

লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন বলেন, বাকি গরুসহ নিখোঁজ ট্রলারটি উদ্ধার কাজ চলছে। বালুবাহী বাল্কহেড আটক করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ